শর্তাবলী ও নীতিমালা
মুসলিমস্ বিডি ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে মনযোগ দিয়ে পড়ুন।
১সাধারণ শর্তাবলী
•ওয়েবসাইট ব্যবহারের জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে অথবা অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হবে।
অর্ডার
•অর্ডার প্লেস করার সময় সঠিক তথ্য প্রদান করতে হবে।
•অর্ডার কনফার্মেশনের পর পণ্যের প্রাপ্যতা সাপেক্ষে ডেলিভারি প্রক্রিয়াজাত করা হবে।
•সঙ্গত কোনো কারণে ডেলিভারি সম্পন্ন করা সম্ভব না হলে, মুসলিমস্ বিডির পক্ষ থেকে আপনাকে অবহিত করা হবে এবং আপনি কোনো অগ্রিম মূল্য প্রদান করে থাকলে আপনার চাহিদা অনুযায়ী সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।
•মুসলিমস্ বিডি ন্যায়সঙ্গত কারণে বা কল্যাণকামীতার প্রয়োজনে কোনো অর্ডার ক্যানসেল করার অধিকার সংরক্ষণ করে।
মূল্য ও পেমেন্ট
•ওয়েবসাইটে প্রদর্শিত সকল মূল্য বাংলাদেশি টাকায় (BDT)।
•কোনো পণ্যের মূল্য পরিবর্তনের অধিকার মুসলিমস্ বিডি সংরক্ষণ করে।
•পেমেন্ট অপশন: ক্যাশ অন ডেলিভারি (COD), বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক ট্রান্সফার।
•অনলাইন পেমেন্টের ক্ষেত্রে লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ডেলিভারি
•ঢাকার ভিতরে: ২-৩ কার্যদিবস
•ঢাকার বাইরে: ৩-৫ কার্যদিবস
•ডেলিভারির সময় পণ্য গ্রহণের আগে অবশ্যই চেক করে নিন।
•প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে ডেলিভারি বিলম্বিত হতে পারে।
পণ্যের তথ্য
•আমরা সঠিক পণ্যের তথ্য প্রদানের চেষ্টা করি, তবে স্ক্রীনে দেখা ছবির রঙ বাস্তবে সামান্য তারতম্য হতে পারে।
•কাস্টমাইজড পণ্যের ক্ষেত্রে অর্ডার দেওয়ার আগে মুসলিমস্ বিডির কাস্টমাইজ ওয়ার্ল্ড বিভাগের দায়িত্বশীলের সাথে আপনার কাস্টমাইজ প্রোডাক্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিন। আপনার চাহিদা বিস্তারিত বর্ণনা করুন।
•প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িক ভাবে ওয়েবসাইটের কার্যক্রম স্থিতিশীল বা স্থগিত থাকতে পারে।
গোপনীয়তা
আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা আপনার তথ্য সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তৃতীয় পক্ষের সাথে তা শেয়ার করি না (আইনগত বাধ্যবাধকতা ছাড়া)।
বিশেষ দ্রষ্টব্য
মুসলিমস্ বিডি কোনো কল্যাণের লক্ষ্যে উপরোক্ত শর্তাবলীতে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
প্রযোজ্য আইন
উপরোক্ত শর্তাবলী ইসলামী শরীয়া আইন অনুযায়ী ব্যাখ্যা এবং পরিচালিত করা হবে।
আর মুসলিমস্ বিডির কোন সম্মানিত গ্রাহক যদি বাংলাদেশের আইন আদালতের মাধ্যমে শর্তগুলো ব্যাখ্যা ও পরিচালনা করতে চান তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে মুসলিমস্ বিডি কর্তৃপক্ষ অবশ্যই মুসলিম হিসেবে ইসলামী আইনের প্রতিই সবাইকে শত কন্ঠে উদাত্ত আহবান করে।
সর্বশেষ আপডেট: ডিসেম্বর ২০২৫