MuslimsBD

মুসলিমস্ বিডির Return & Refund Policy

ইসলামী ভিত্তি

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন মুসলমান থেকে বিক্রিত বস্তু ফেরত গ্রহণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন।'

— সুনান আবু দাউদ-৩৪৬০ | সুনান ইবনে মাজাহ-২১৯৯

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান হাদীসের উপরে ভিত্তি করে, ইক্বালার এই মহা ফজিলত অর্জনের লক্ষ্যে মুসলিমস্ বিডি কর্তৃপক্ষ বিক্রিত পণ্য সানন্দ চিত্তে ফেরত নেয়। আলহামদুলিল্লাহ।

এবং (আল্লাহ তাআলা হেফাজত করুন) মুসলিমস্ বিডি কর্তৃপক্ষের যত অসুবিধাই হোক না কেনো তারা এই মহান নীতির উপর ভবিষ্যতেও প্রতিষ্ঠিত থাকার সর্বাত্মক চেষ্টা করে যাবে। ইনশাআল্লাহ।

রিটার্ন নীতি

মুসলিমস্ বিডি নিম্নলিখিত ক্ষেত্রে বিক্রিত পণ্য ফেরত নেয়:

ভুল পণ্য ডেলিভারি হলে।

ত্রুটিযুক্ত বা ক্ষতিগ্রস্ত পণ্য ডেলিভারি হলে।

কোন পণ্য ক্রয় করার পরে যদি গ্রাহকের মনে হয় যে তিনি ভুল করেছেন অথবা গ্রাহকের ব্যক্তিগত যে কোন যুক্তিসঙ্গত কারনে যদি তার মনে হয় যে, পণ্যটি ফেরত দিলে তার ভালো হবে, উপকার হবে, তাহলে।

(তবে রিটার্নের এই তৃতীয় ক্ষেত্রে কুরিয়ার খরচ গ্রাহকের বহন করতে হবে।)

শর্ত:

  • রিটার্ন অনুরোধ ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে করতে হবে।
  • যদি পণ্যটি মুসলিমস্ বিডির নিজস্ব প্যাকেজিং বক্সে সরবরাহ করা হয়, তবে একই প্যাকেজিং বক্সে পণ্যটি ফেরত দিতে হবে।

রিফান্ড নীতি

পণ্যের QC করার পরে অনুমোদিত রিটার্নের ক্ষেত্রে মুসলিমস্ বিডির পক্ষ থেকে পণ্যের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। ইনশাআল্লাহ।

রিটার্ন পণ্যটি আমাদের হাতে পৌঁছার পর ৭-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে। ইনশাআল্লাহ।

রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয় যেসব পণ্যে

(কোম্পানির পক্ষ থেকে ভুল না হলে) কাস্টমাইজড পণ্যে।

যেমন, গ্রাহকের নিজস্ব নাম/লোগো/ডিজাইনকৃত প্রভৃতি পণ্যে।

গ্রাহকের কাছে ব্যবহৃত, নষ্টকৃত বা ত্রুটিযুক্ত পণ্যে।

রিটার্ন আবেদনের নির্ধারিত সময়সীমা (৩ দিন) অতিক্রম করা পণ্যে।

বি.দ্র. গ্রাহকের পক্ষ থেকে রিটার্ন-রিফান্ডের শর্ত অনুপস্থিত থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে শুধুমাত্র ইসলামিক কল্যাণকামিতার ভিত্তিতে পারস্পরিক সমঝোতা সাপেক্ষে মুসলিমস্ বিডির পক্ষ থেকে রিটার্ন-রিফান্ড অনুমোদিত হতে পারে।

প্রক্রিয়া

1

মুসলিমস্ বিডির কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

2

রিটার্নের আবেদনের সময় অর্ডার নম্বর, কুরিয়ার স্লিপ এবং ইন ভয়েস প্রদান করুন।

তবে যুক্তিসংগত কোনো কারণে যদি তা দিতে সক্ষম না হন, সেক্ষেত্রে মুসলিমস্ বিডি কর্তৃপক্ষ বিকল্প প্রমাণ যাচাই বাছাই করে সহানুভূতি ও কল্যাণকামিতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিবে। ইনশাআল্লাহ।

3

রিফান্ড অনুমোদিত হলে, রিটার্ন পণ্য মুসলিমস বিডির হাতে পৌঁছার ৭-১০ কর্ম দিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে। ইনশাআল্লাহ।