ইসলামী মূল্যবোধ ও নীতিমালার আলোকে বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম
মুসলিমস্ বিডি সম্পর্কে
মুসলিমস্ বিডি বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত ই-কমার্স প্লাস চ্যারিটি প্ল্যাটফর্ম যা ইসলামী মূল্যবোধ ও নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত।
মুসলিমস্ বিডির লক্ষ্য:
মুসলিমস্ বিডির লক্ষ্য হলো সম্মানিত ইউজারগণের সাথে সততা, বিশ্বস্ততা এবং পারস্পরিক কল্যাণকামীতার ভিত্তিতে মু'আমালা-মু'আশারা ও সেবা কার্যক্রম পরিচালনা করা।
মুসলিমস বিডি ব্যবসার ক্ষেত্রে বিশ্বাস করে যে, ব্যবসা শুধুমাত্র লাভের জন্য নয়, বরং এটি একটি হাক্কুল ইবাদ সংশ্লিষ্ট আমানত। কুরআন হাদিসের বিধি-নিষেধ অনুযায়ী শরীয়তসম্মত ভাবে ব্যবসা করলে সেই ব্যবসা তখন আর শুধুমাত্র দুনিয়াবি ব্যবসা থাকে না বরং তা ইবাদত হিসেবে পরিগণিত হয়। এবং সেই ব্যবসা আখেরাতে সীমাহীন পুরস্কারের অন্যতম উপকরণ হিসেবে গৃহীত হয়।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ معَ النبِّيِينَ والصِّدِّيقينَ والشهداءِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالدَّارَقُطْنِيّ.
হযরত আবু সায়ীদ (রা.) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সত্যবাদী, আমানতদার, বিশ্বাসী ব্যবসায়ী ব্যক্তি (কিয়ামতের দিন) নবী, সিদ্দীক ও শহীদগণের দলে থাকবেন।
(তিরমিযী, দারেমী ও দারা কুতনী।)
—মিশকাতুল মাসাবীহ্-২৭৯৬।
তো মুসলিমস্ বিডি কর্তৃপক্ষ তাদের ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে হাদিসে পাকে বর্ণিত এই মহান ফজিলত অর্জনের লক্ষ্যে ব্যবসাকে হালাল রিজিক অন্বেষণের মহৎ উপকরণ হিসেবে দেখার পাশাপাশি এটিকে আখেরাতের সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও বিবেচনা করেন। তাই মুসলিমস্ বিডি তাদের প্রতিটি লেনদেনে ইসলামী শরীয়তের নির্দেশনা অনুসরণের সর্বাত্মক চেষ্টা করে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহুল কারীম। আর এজন্য রয়েছে মুসলিমস্ বিডির বিশেষ শারী'আহ্ বোর্ড
মুসলিমস্ বিডির দর্শন
মুসলিমস্ বিডির সম্মানিত প্রত্যেক ইউজারকে মুসলিমস্ বিডি পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা, তাদের সুবিধা ও কল্যাণকামীতার কথা চিন্তা করা এবং সম্পূর্ণ বিশ্বস্ততা এবং পরিপূর্ণ আন্তরিকতার সাথে সেবা প্রদান করা।
মুসলিমস্ বিডির মূল্যবোধ
সততা
মুসলিমস্ বিডির পক্ষ থেকে প্রতিটি মু'আমালা-মু'আশারা ও সেবা কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সদা সচেষ্ট থাকা।
কল্যাণকামিতা
মুসলিমস্ বিডি কর্তৃপক্ষ কর্তৃক নিজেদের দুনিয়াবী এবং উখরবী সফলতা ও কল্যাণকামিতা চাওয়া এবং পাওয়ার পাশাপাশি সম্মানিত ইউজারগণেরও দুনিয়াবী এবং উখরবী সফলতা ও কল্যাণকামিতার ব্যাপারেও সর্বোচ্চ সচেষ্ট থাকা।
বিশ্বস্ততা
সম্মানিত ইউজারগণের আস্থা ভালোবাসা ও বিশ্বাস অর্জন ও সংরক্ষণ করা, তা উত্তরোত্তর বৃদ্ধি করা এবং তার যথাযথ মূল্যায়ন করা।
আপনি কেনো মুসলিমস্ বিডি পরিবারের সদস্য হবেন?
ইসলামী নীতিমালা
মুসলিমস্ বিডির সেবা এবং ব্যবসার প্রতিটি কার্যক্রমই ইসলামী শরীয়াহ অনুযায়ী পরিচালনা করা হয়।
মানসম্মত প্রোডাক্ট
মুসলিমস্ বিডি বিশেষত ফুড ক্যাটাগরিতে হেলদি, হালাল এবং সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট প্রোভাইড করে। এবং ফুড ক্যাটাগরি সহ অন্যান্য সব ক্যাটাগরিতেই প্রোডাক্টের দোষ ও গুণ উভয়টাই বর্ণনা করে। যাতে সম্মানিত ইউজারগণ কোন প্রোডাক্টের কি কি ফিচার আর কি উপকার কি অপকার তা অবহিত হয়ে কাঙ্ক্ষিত জিনিসের ক্ষেত্রে সহজেই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। সেই সাথে মুসলিমস্ বিডি দাম অনুযায়ী সঠিক মানসম্মত প্রোডাক্ট সরবরাহ করতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। অর্থাৎ একটা প্রোডাক্টের যদি তিনটি কোয়ালিটি থাকে যেমন, হাই কোয়ালিটি, মিডিয়াম, নরমাল। তাহলে সম্মানিত ইউজার প্রোডাক্টটির যেই ক্যাটাগরি নিতে চান, মুসলিমস্ বিডি ঠিক সেই ক্যাটাগরিই সঠিক মূল্যে সরবরাহ করে থাকে। এবং সেই সাথে কোন ক্যাটাগরির কি গুন কি দোষ সেগুলোও সম্মানিত ইউজারগণকে অবহিত করে
সাশ্রয়ী মূল্য
অন্য দোকানে পাওয়া যায় এমন সেইম প্রোডাক্ট মুসলিমস্ বিডি কিছুটা হলেও সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে সর্বদা সচেষ্ট থাকে। সেই সাথে কিছু কিছু সেইম প্রোডাক্ট, বাইরের চাইতে মুসলিমস্ বিডিতে কিছুটা উচ্চমূল্য হতে পারে কোয়ালিটি মেইনটেন করতে গিয়ে। কেননা দেখতে এক হলেও মান বেশি হওয়ার কারণে দামও একটু বেশি হবে এটাই স্বাভাবিক।
দ্রুত ডেলিভারি
মুসলিমস্ বিডি সারাদেশে দ্রুত এবং নিরাপদ ডেলিভারি সেবা প্রদান করতে সদা সচেষ্ট।
সহজ রিটার্ন ও রিফান্ড নীতি
ইক্বালার (বিক্রিত পণ্য ফেরত গ্রহণের ফজিলত সংক্রান্ত) হাদীসের আলোকে, ইক্বালার সেই সুমহান ফজিলত অর্জনের আশায় মুসলিমস্ বিডি সানন্দে পণ্য ফেরত গ্রহণ করে।